ডুয়েটে ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার
দাস। মাঠাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল
ইসলাম। এ সময় জাতীয়
পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা, অলিম্পিক পতাকা ও হলসমূহের পতাকা
উত্তোলন করা হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতার বিভিন্ন
ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং
ক্যাম্পাসের শিশুরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে
বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অফিস প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে ৩৫টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল
আবেদীন ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন
কাওসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী আবু মনজুর ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব নুরুজ্জামান।